Jai Jagannath

Location: Ranaghat Posted on: 7/31/2026 5:42:57 AM

image

অধরপনা
রথযাত্রার এত দিন জগন্নাথের দর্শনে, প্রসাদে সকল মানুষ তৃপ্ত হল.. বাকি রইল যারা শরীরে নেই তারা..
জগন্নাথ সকলের নাথ তাই রথযাত্রার অন্তিম লগ্নে তাদেরকে তৃপ্ত করতে জগন্নাথের অধর পর্যন্ত লম্বা বিশেষ মাটির পাত্রে দুধ, সর, কলা, ছানা, কর্পূর, গোলমরিচ গুঁড়ো প্রভৃতি দ্রব্য সহযোগে প্রস্তুত এক বিশেষ পানীয় জগন্নাথকে নিবেদন করা হয়।
তিনি গ্রহণ করলে সেই মাটির পাত্র রথের উপর ভেঙে ফেলা হয়।
লোকবিশ্বাস রথ বেয়ে জগন্নাথের অধর সুধা ভূমি স্পর্শ করলে তা অশরীরী, প্রেত, পিশাচ, সরীসৃপ গ্রহণ করে তৃপ্ত হয়ে মুক্তি লাভ করে।
যে অধরে বাঁশি বাজে, ভুবন ভোলানো হাসি ফোটে সেই অধর স্পর্শ করে মাটির পাত্রে পনা বা সরবত অর্পণ করা হয় বলে এর নাম 'অধরপনা'।
"ত্রিভুবন যবে অধরসুধাসিন্ধু পায় জনম জনমের পিয়াস নিমিখে জুড়ায়.."

VIEW LIKE COMMENT


Jai Jagannath

Location: Ranaghat Posted on: 7/31/2026 5:45:35 AM

image

"রসগোল্লা মুখে দিয়ে দেবীর রাগ ভাঙায়, লক্ষ্মী-জগন্নাথের মিলন হইলো নীলাদ্রি বিজয়ায়।"...

VIEW LIKE COMMENT


Childhood memory

Location: Ranaghat Posted on: 7/31/2026 5:48:20 AM

image

Back then, I barely understood what was happening in Street Hawk. Bas itna pata tha... Bike wali serial dekhni hai! 😄 And these three words stayed in my head forever... Man. Machine. Street Hawk. And that theme music? Pure adrenaline. 🎵🏍️...

VIEW LIKE COMMENT


Childhood memory

Location: Ranaghat Posted on: 7/31/2026 5:52:01 AM

image

Baba Sehgal didn't just rap, he gave India its own flavour of fun, swag and unforgettable 90s pop culture. "Thanda Thanda Pani" still hits differently after all these years. ❤️ Dil Dhadke was my favorite... #childhood

VIEW LIKE COMMENT


Jai Jagannath

Location: Ranaghat Posted on: 7/31/2026 6:09:25 AM

image

যিনি নিখিল ব্রহ্মাণ্ডের কর্তা তাকেও পত্নীর অভিমান ভাঙাতে হয়েছে!
উল্টো রথ শেষে ভাই-বোন সহজেই মন্দিরে ঢুকে যান। কিন্তু জগন্নাথদেব যখনই মন্দিরে পা বাড়াতে যান, সশব্দে বন্ধ হয়ে যায় শ্রীমন্দিরের ভারী সিংহদ্বার! লক্ষ্মীদেবীর স্পষ্ট বার্তা—“আমাকে একা ফেলে ঘুরে আসা হয়েছে, আজ এই মন্দিরের দরজা তোমার জন্য বন্ধ!”
দরজার ওপারে ক্ষুব্ধ গৃহিনী, আর দরজার এপারে নিরুপায় স্বামী। ঈশ্বর এখানে সর্বশক্তিমান নন, তিনি কেবল প্রিয়তমা স্ত্রীর মান ভাঙাতে ব্যস্ত সাধারণ একজন!
সব যুক্তি তর্ক ব্যর্থ হলে উপঢৌকন হিসেবে রসগোল্লার হাড়ি লক্ষ্মীদেবীকে দিলে জগন্নাথদেব মন্দিরে প্রবেশের অনুমতি পান।
জগন্নাথদেবের এই রসগোল্লা খাইয়ে দেবী লক্ষ্মীর মান ভাঙানোর স্মৃতিতেই প্রতি বছর নীলাদ্রি বিজে মানে শ্রী মন্দিরে প্রবেশের দিনটিতে ওড়িশাজুড়ে উদযাপিত হয় 'রসগোল্লা দিবস'।

VIEW LIKE COMMENT


Navigation

In 2026 total posts: 507

Page: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102