Location: Ranaghat Posted on: 9/28/2026 7:29:50 AM

মনে আছে সেই ছোটবেলার Milkos? 🥛❤️
Milkos-এর নাম শুনলেই হয়তো অনেকেরই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ❤️ বিশেষ করে নব্বইয়ের দশকের মানুষদের মনে এই পানীয়টি বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে কিংবা গরমের দিনে এই ঠান্ডা Milkos অনেকের কাছেই ছিল ছোট্ট একটা আনন্দ। তখন Milkos-এর অন্যতম আকর্ষণ ছিল রঙিন প্যাকেজে মোড়া কাঁচের বোতলটা।
মধ্য কলকাতার কিছু কিছু দোকানে এখনও এই Milkos পাওয়া যায়। তবে গতকাল কুদঘাট মেট্রো থেকে নেমে একটা দোকানে হঠাৎ চোখে পড়ে গেল।
দাম নিয়েছিল ৪০ টাকা, যেটা স্বাভাবিকভাবেই আমার একটু বেশি লাগল। শুনেছি বাদাম ফ্লেভার ছাড়াও নাকি চকলেট আর স্ট্রবেরি ফ্লেভারও পাওয়া যায়।
তবে স্বাদ আমার মন্দ লাগেনি। খেতে অনেকটা কুলফির মতোই লাগল। 😋
তোমাদের মধ্যে কে কে ছোটবেলায় Milkos খেয়েছো? কোন ফ্লেভারটা সবচেয়ে পছন্দের ছিল? ❤️
#childhood